Thursday, September 22, 2016

7 ধ্যান ও প্রনাম

শ্রীরাধিকার ধ্যান ও প্রনাম



শ্রীরাধিকার ধ্যান -
ওঁ তপ্তস্বর্ণপ্রভাং রাধাং সর্ব্বালঙ্কারভূষিতাম্‌
নীলবস্ত্রপরীধানাং ভজে বৃন্দাবনেশ্বরীম্‌।।
প্রণাম -
নবীনাং হেমগৌরাঙ্গীং পূর্ণানন্দবতিং সতীম্‌
বৃষভানুসুতাং দেবীং বন্দে রাধাং জগৎপ্রসূম্‌।। 
 

শ্রীকৃষ্ণের ধ্যান ও প্রনাম



শ্রীকৃষ্ণের ধ্যান -
ওঁ ফুল্লেন্দীবরকান্তিমিন্দুবদনং বর্হাবতংসপ্রিয়ং শ্রীবৎসাঙ্কমুদারকৌস্তুভধরং পীতাম্বরং সুন্দরম্‌গোপীনাং নয়নোৎপলার্চ্চিততনুং গোগোপসংঘাবৃতং, কলবেনুবাদনপরং দিব্যাঙ্গভুষং ভজে।।
প্রণাম -
কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে
প্রণতক্লেশনাশয় গোবিন্দায়া নমো নমঃ।। 

 

মহিষমর্দ্দিনীর ধ্যান



ওঁ সব্যপাদসরোজেনালঙ্কৃতো মৃগাধিপাম্‌বামপাদাগ্র দলিতমহিষাসুরনির্ভরাম্‌সুপ্রসন্নতাং সুবদনাং চারুনেত্রত্রয়ান্বিতাম্‌হার নূপুরকেয়ূরজটামুকুটমণ্ডিতাম্‌।। বিচিত্রপট্টবসনামর্দ্ধচন্দ্রবিভূষিতাম্‌  খড়্গখেটকবজ্রাণি ত্রিশূলং বিশিখং তথাধারয়ন্তীং ধনুঃ পাশং শঙ্খং ঘন্টাং সরোরুহম্‌।। বাহুভির্ললিতৈর্দ্দেবীং কোটি-চন্ত্রসম-প্রভাম্‌সমাবৃতৈর্দ্দিবিষদোইর্দ্দেবৈরাকাশসং স্থিতৈঃস্তুয়মানাং মোদমানৈর্লোকপালাদিভিঃ সদাএবং সঞ্চিন্তয়েদ্দেবীং জয়তে নর-পুঙ্গবঃ। 

মঙ্গলচণ্ডীর ধ্যান



ওঁ ষৈষা ললিতকান্তাখ্যা দেবী মঙ্গলচণ্ডিকা 
বরদাভয়হন্তা চ দ্বিভুজা গৌরদেহিকা।।  
রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জলমণ্ডিতা 
রক্তকৌষেয়বসনা স্মিতবক্ত্রা শুভাননা
 নবযৌবনসম্পন্না চার্ব্বঙ্গী ললিতপ্রভা।।


কাত্যায়নীর ধ্যান



কাত্যায়নীর ধ্যান -
ওঁ গরুড়োপ্তপলসন্নিভাং মণিময়কুণ্ডলমণ্ডিতাম্‌নৌমিভালবিলোচনাং মহিষোত্তমাঙ্গনিষেদুষীম্‌শঙ্খচক্রকৃপাণখেটকবানোকার্ম্মুকশূল কাম্‌তর্জ্জনীমপি বিভ্রতীং নিজবাহুভিঃ শশিশেখরাম্‌।।

বলদেবের ধ্যান ও প্রনাম



বলদেবের ধ্যান - ওঁ বলদেবং দ্বিবাহুঞ্চ শঙ্খকুন্দেন্দুসন্নিভম্‌বামে হলায়ূধবরং দক্ষিণে মুষলং করেহালালোলং নীলবস্ত্রং হেলাবন্তং স্মরেৎ পরম্‌।।
প্রনাম - নমস্তেহস্তু হলগ্রাহ নমস্তে মুষলায়ূধনমস্তে রেবতীকান্ত নমস্তে ভক্তবৎসল।। নমস্তে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণীধরপ্রলম্বারে নমস্তেহস্তু ত্রাহি মাং কৃষ্ণপূর্ব্বজ।। 

গোপালের ধ্যান ও প্রনাম

গোপালের ধ্যান -
ওঁ নবীননীরদশ্যামং নীলেন্দীবরলোচনম্‌
বল্লভীনন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণম্‌।।
প্রণাম
নীলোৎপলদশ্যামং যশোদানন্দনন্দনম্‌
গোপিকানয়নানন্দং গোপালং প্রণমাম্যহম্‌।।

চণ্ডীর ধ্যান ও প্রনাম



চণ্ডীর ধ্যান - ওঁ বন্ধুককুসুমাভাসাং পঞ্চমূণ্ডাধিবাসিনীম্‌স্ফূরচ্চন্দ্রকলা-রত্নমুকুটাং মূণ্ডমালিনীম্‌।। ত্রিনেত্রাং রক্তবসনাং পীনোন্নতঘটস্তনীম্‌পুস্তকঞ্চাক্ষমালাঞ্চ বরদঞ্চাভয়ং ক্রমাৎদধতীং সংস্মরেন্নিত্যমুত্তরাম্নায়মানিতাম্‌।।
প্রনাম - জয় দেবি জগন্মাতর্জগদানন্দকারিণিধর্মার্থমোক্ষদে দেবি নিত্যং মে বরদা ভব।।

অগ্নির ধ্যান ও প্রণাম



অগ্নির ধ্যান - ওঁ পিঙ্গভ্রূশ্মশ্রুকেশাক্ষঃ পীনাঙ্গজঠরোহরুণঃ।। ছাগস্থঃ সাক্ষ সূত্রোহগ্নিঃ সপ্তার্ত্তিঃ শক্তিধারকঃ।।
প্রণাম - নমো নমস্তে ত্রিপুরারিচক্ষুষে, মখেশ্বরাণাং মখতামুপেয়ুষে।। চরাচরাণাং জঠরেষে স্থীয়তে ত্রিধাবিভক্তায় নমোহস্তু বহ্নয়ে।।

মহাকালের ধ্যান



ওঁ মহাকালং যজেদ্দেব্যা দক্ষিণে ধূম্রবর্ণকম্‌বিভ্রতং দণ্ডখট্টাঙ্গৌ দংষ্ট্রাভীমমুখং শিশুম্‌।। ব্যাঘ্রচর্ম্মাবৃতকটিং তুন্দিলং রক্তবাসসম্‌ত্রিনেত্রমুর্দ্ধকেশঞ্চ মুণ্ডমালাবিভূষিতম্‌জটাভারলসচ্চন্দ্রখণ্ডমুগ্রং জলন্নিভম্‌।।

রক্ষাকালীর ধ্যান



ওঁ কৃষ্ণাং লম্বোদরীং ভীমাং নাগকুণ্ডলশোভিতাম্‌ 
রক্তমুখীং লোলজিহ্বাং রক্তাম্বরধরাং কটৌ।। 
 পীনোন্নতস্তনীমুগ্রাং মহানাগেন বেষ্টিতাম্‌। 
 শবস্যোপরি দেবেশীং তস্যোপরি কপালিকাম্‌।।
 নাসাগ্রধ্যাননিরতাং মহাঘোরাং বরপ্রদাম্‌ 
চতুর্ভূজাং দীর্ঘকেশীং দক্ষিণস্যোর্দ্ধবাহুনা।।
 বিভ্রতীং মলিনীমেকাং বামোর্দ্ধে পানপাত্রকম্‌
 বরাভয়ধরাং দেবীমধস্তাদ্দক্ষবাময়োঃ 
পিবন্তীং রৌধিরীং ধারাং পানপাত্রং সদাসবৈঃ
 সর্ব্বসিদ্ধিপ্রদাং দেবীং নিত্যং গিরিনিবাসিনীম্‌।। 
 লোচনত্রয়সংযুক্তাং নাগযজ্ঞোপবীতিনীম্‌
 দীর্ঘনাসাং দীর্ঘজঙ্ঘাং দীর্ঘাঙ্গীং দীর্ঘজিহ্বিকাম্‌।।
 চন্দ্রসূর্য্যাগ্নিভেদেন লোচনত্রয়সংযুতাম্‌। 
 মারীনাশকরীং দেবীং মহাভীমাং বরপ্রদাম্‌।। 
 ব্যাঘ্রচর্ম্মশিরোবদ্ধাং জগণ্ড্রয়বিভা-বিনীম্‌। 
 সাধকানাং সুখং কর্ত্রীং সর্ব্বলোকভয়াপহাম্‌ 
এবম্ভুতাং সদা কালীং রক্ষাদিং প্রণমাম্যহম্‌।।  

ভদ্রকালীর ধ্যান

ওঁ ক্ষুৎক্ষামা কোটরাক্ষী মসিমলিনমুখী মুক্তকেশী রুদন্তী
নাহং তৃপ্তা বদন্তী জগদখিলমিদং গ্রাসমেকং করোমি। 
হস্তাভ্যাং ধারয়ন্তী জলদনলশিখাসন্নিভং পাশযুগ্মং 
দন্তৈর্জম্বুফলাভৈঃ পরিহরতু ভয়ং পাতু মাং ভদ্রকালী

শবরূপমহাদেবের ধ্যান

ওঁ শুদ্ধস্ফটিকসঙ্কাশং মহাকালং ত্রিলোচনম্‌
 দিগম্বরঞ্চ দ্বিভূজং কালীপাদব্যবস্থিতম্‌।।  
ঊর্দ্ধলিঙ্গং মহাদেবং চন্দ্রচূড়ং সদাশিবম্‌
 ধ্যায়েচ্চ পরমানন্দং দেব্যা বাহনমুত্তমম্‌।। 

কালীর ধ্যান



ওঁ শবারূঢ়াং মহাভীমাং ঘোরদংষ্ট্রাং বরপ্রদাম্‌। 
 হাস্যযুক্তাং ত্রিনেভ্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাম্‌।।
 মুক্তকেশীং ললজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহুঃ
 চতুর্ব্বাহুযুতাং দেবীং বরাভয়করাং স্মরেৎ। 

হনুমানের ধ্যান



ওঁ মহাশৈলং সমুৎপাট্য ধাবন্তং রাবণং প্রতি
 তিষ্ঠ তিষ্ঠ রণে দুষ্ট ঘোররাবং সমুৎসৃজন্‌
 লাক্ষারসারুণং রৌদ্রং কালান্তকযমোপমম্‌।। 
 জলদগ্নিলসন্নেত্রং সূর্য্যকোটিসমপ্রভম্‌।।  
অঙ্গদাদ্যৈর্মহাবীরৈর্বেষ্টিতং রুদ্ররূপিণম্‌।।

ইন্দ্রের ধ্যান



ওঁ পীতবর্ণং সহস্রাক্ষং বজ্রপদ্মকরং বিভূম্‌
সর্ব্বালঙ্কারসংযুক্তং নৌমীন্দ্রং দিক্‌পতীশ্বরম্‌।।

শ্মশানকালীর ধ্যান



ওঁ অঞ্জনাদ্রিনিভাং দেবীং শ্মশানালয়বাসিনীম্‌ রক্তনেত্রাং মুক্তকেশীং শুস্কমাংসাতিভৈরবাম্‌।। 
 পিঙ্গাক্ষীং বামহস্তেন মদ্যপূর্ণং সমাংসকং। 
 সদ্যঃকৃত্তশিরো দক্ষহস্তেন দধতীং শিবাম্‌।। 
 স্মিতবক্ত্রাং সদা চামমাংসচর্ব্বণতৎপরাম্‌। 
 নানালঙ্কারভূষাঙ্গীং নগ্নাং মত্তাং সদাসবৈঃ।। 

তারার ধ্যান


ওঁ প্রত্যালীঢ়পদাং ঘোরাং মুণ্ডমালাবিভূষিতাম্‌
 খর্ব্বাং লম্বোদরীং ভীমাং ব্যাঘ্রচর্ম্মাবৃতাং কটৌ।।
 নবযৌবনসম্পন্নাং পঞ্চমুদ্রাবিভূষিতাম্‌। 
 চতুর্ভূজাং লোলজিহ্বাং মহাভীমাং বরপ্রদাম্‌খড়্গকর্ত্তৃসমাযুক্তসব্যেতরভূজদ্বয়াম্‌ 
কপালোৎপল-সংযুক্তসব্যপাণিযুগান্বিতাম্‌।।
 পিঙ্গাগ্রৌকজটাং ধ্যায়েন্মৌলিবক্ষভ্যভূষিতাম্‌বালার্কমণ্ডলাকারলোচনত্রয়ভূষিতাম্‌।।
 জলচ্চিতামধ্যগতাং ঘোরদংষ্ট্রাং করালিনীম্‌ 
স্বাবেশস্মেরবদনাং স্ত্র্যলঙ্কারবিভূষিতাম্‌।। 
 বিশ্বব্যাপক তোয়াস্ত শ্বেতপদ্মোপরিস্থিতাম্‌
 অক্ষ্যেভ্যো দেবীমূর্দ্ধন্যস্ত্রীমূর্ত্তিনাগরূপধৃক্‌।।

নীলকণ্ঠের ধ্যান



ওঁ বালার্কাযুততেজসং ধৃতজটাজুটেন্দুখণ্ডোজ্জ্বলং নাগেন্দ্রৌঃ কৃতশেখরং জপবটীং শূলং কপালং করৈঃ। 
 খট্টাঙ্গং দধতং ত্রিনেত্র-বিলসৎপঞ্চাননং সুন্দরং ব্যাঘ্রত্বক্‌পরিধানমব্জনিলয়ং শ্রীনীলকণ্ঠং ভজে।।


নৃসিংহের ধ্যান



ওঁ মাণিক্যাদ্রিসমপ্রভং নিজরুচা সন্ত্রস্তরক্ষোগণং
 জানুন্যস্তকরাম্বুজং ত্রিনয়নং রত্নোল্পসদ্‌ভূষণম্‌! 
বাহুভ্যাং ধৃতশঙ্খচক্রমনিশং দংষ্ট্রোগ্রবক্ত্রোল্পসজ্জ্বালাজিহ্বমুদারকেশরচয়ং বন্দে নৃসিংহং বিভূম্‌।। 


দধিবামনের ধ্যান



ওঁ মুক্তাগৌরং নবমণিলসদ্‌ভূষণং চন্দ্রসংস্থং, ভূঙ্গাকারৈ-রলকনিবহৈঃ শোভিতবক্ত্রারবিন্দম্‌। 
 হস্তাব্জাভ্যাং কণককলসং শুদ্ধতোয়াভিপূর্ণং দধ্যন্নাঢ্যং কণকচষকং ধারয়ন্তং ভজামঃ।।



বাসুদেবের ধ্যান



ওঁ বিষ্ণুং শারদচন্দ্রকোটিসদৃশং শঙ্খং রথাঙ্গং গদামম্ভোজং দধতং সিতাব্জনিলয়ং কান্ত্যা জগন্মোহনম্‌
 আবদ্ধাঙ্গদহারকুণ্ডলমহামৌলিং স্ফূরৎকঙ্কণং, শ্রীবৎসাঙ্কমুদারকৌস্তুভধরং বন্দে মুনীন্দ্রৈঃ স্তুতম্‌।।  

রামের ধ্যান



ওঁ কালাম্ভোধরকান্তিকান্তমনিশং বীরাসনাধ্যাসিনং মুদ্রাং জ্ঞানময়ীং দধানমপরং হস্তাম্বুজং জানুনি। 
 সীতাং পার্শ্বগতাং সরোরুহকরাং বিদ্যুন্নিভাং ভাঘবং, পশ্যন্তং মুকুটাঙ্গদাদিবিবিধাকল্পোজ্জলাঙ্গং ভজে।। 

মহালক্ষ্মীর ধ্যা


ওঁ কান্ত্যা কাঞ্চনসন্নিভাং হেমগিরি প্রখ্যৈশ্চতুর্ভির্গজৈ র্হন্তোৎক্ষিপ্তহিরণ্ময়ামৃতঘটৈরাসিচ্যমানাং শ্রিয়ম্‌
 বিভ্রাণাং বরমব্জযুগ্মমভয়ং হস্তৈঃ কিরীটোজ্জলাং ক্ষৌমাবদ্ধনিতম্ববিম্বললিতাং বন্দেহরবিন্দস্থিতাম্‌।।

হরিদ্রাগণেশের ধ্যান



ওঁ হরিদ্রাভং চতুর্ব্বাহুং হরিদ্রাবসনং স্মরেৎ
পাশাঙ্কুশধরং দেবং মোদকং দণ্ডমেব চ।।

সুবচনার ধ্যান ও প্রনাম



সুবচনার ধ্যান -
ওঁ ধ্যায়েৎ সুবচনীং দেবীং শুভকর্ম্মপ্রদায়িনীম্‌
শুভদাং মোক্ষদাং শুদ্ধাং সর্বাশুভনিবারিণীম্‌।।
প্রণাম -
শুভবাঞ্ছাপ্রদে নিত্যং সর্ব্বদা সুখবর্দ্ধিনী
শুভকার্য্যেষু সর্ব্বত্র শুভং দেহি নমোহস্তুতে।।

ষষ্ঠীর ধ্যান ও প্রনাম



ষষ্ঠীর ধ্যান -
ওঁ গৌরাভাং দ্বিভুজাং ষষ্ঠীং নানালঙ্কার-ভুষিতাম্‌ 
সর্ব্বলক্ষণ-সম্পন্নাং পীনোন্নতপয়োধরাম্‌।।
 দিব্যবস্ত্রপরীধানাং বামক্রোড়ে সপুত্রিকাম্‌ 
প্রসন্নবদনাং ধ্যায়েজ্জগদ্ধাত্রীং সুখপ্রদাম্‌।।
প্রণাম -
জয় দেবি জগন্মাতর্জ্জগদানন্দকারিণি
প্রসীদ মম কল্যাণি নমস্তে ষষ্ঠী দেবিকে।।

সরস্বতীর ধ্যান ও প্রনাম



সরস্বতীর ধ্যান -
ওঁ মুক্তাহারাবদাতাং শিরসি শশিকলালঙ্কৃতাং বাহুভিঃ স্বৈর্ব্ব্যাখ্যাং বর্ণাখ্যমালাং মণিময়কলসং পুস্তকং চোদ্বহন্তীম্‌আরীনোত্তুঙ্গবক্ষোরুহভরবিলসন্মধ্যদেশামধীশাং, বাচামীড়ে চিরায় ত্রিভুবননমিতাং পুণ্ডরীকে নিষণ্নাম্‌।।
প্রণাম -
সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে
বিদ্যারূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে।।

শীতলার ধ্যান ও প্রনাম



শীতলার ধ্যান -
ওঁ শূর্পালঙ্কৃতমস্তকাং সুরগণৈঃ সংস্তুয়মানাং মুদা, বামে কুম্ভধরাং পয়োদবদনাং বন্দে খরস্থাং সদাদিগ্বাসামুরুহাসসুন্দরমুখীং সম্মার্জ্জনীং দক্ষিণে, পাদৌ তাং দধতীং ভবার্ত্তিশমনীং সংসারবিদ্রাবিণীম্‌।।
প্রণাম -
ওঁ নমামি শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরীম্‌
মার্জ্জনীকলসোপেতাং শূর্পালঙ্কৃতমস্তকাম্‌।। 

গঙ্গার ধ্যান ও প্রনাম



গঙ্গার ধ্যান -
ওঁ ধ্যায়েদ্‌ গঙ্গাং শুক্লবর্ণাং নানালঙ্কারভূষিতাম্‌
চতুর্ভুজাং প্রসন্নাস্যাং ভূক্তিমুক্তিপ্রদায়িনীম্‌।।
প্রণাম -
ওঁ সদ্যঃপাতকসংহন্ত্রী সদ্যোদুঃখবিনাশিনী
সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতিঃ।।


সুর্য্যের ধ্যান



ওঁ রক্তাম্বুজাসনমশেষগুণৈকসিন্ধুং ভানুং সমস্তজগতামধিপং ভজামি
পদ্মদ্বয়াভয়বরান্‌ দধতং করাজৈর্মাণিক্যমৌলিমরুণাঙ্গরুচিং ত্রিনেত্রম্‌।।

প্রতিদিন প্রাতঃকালে পূর্বদিকে মুখ করিয়া ধ্যান করিতে হয় । তারপর সুর্য-অর্ঘ্য প্রদান করিয়া সুর্য্য প্রনাম করিতে হয় ।

 

শিবের ধ্যান



ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং, রত্নাকল্পোজ্জলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্‌পদ্মাসীনং সমস্তাৎ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং, বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্‌।। 
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ওঁ।
 

গণেশের ধ্যান



ওঁ খর্ব্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লন্বোদরং সুন্দরং, প্রস্যন্দন্মদ্গন্ধলুন্ধমধুপব্যালোলগণ্ডস্থলম্‌দন্তাঘাতবিদারিতারি রুধিরৈঃ
সিন্দুর-শোভাকরং, বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কর্ম্মসু।। 
 

নারায়ণের ধ্যান



ওঁ ধ্যেয়ঃ সদা সবিতৃমণ্ডলমধ্যবর্ত্তী, নারায়ণঃ সরসিজাসনসন্নিবিষ্টঃ
কেয়ূরবান্‌ কণককুণ্ডলবান্‌ কিরীটা হারী হিরণ্ময়বপুর্ধ্বতশঙ্খচক্রঃ।।
 

6 গায়ত্রী (বহুদেবতার)

 গায়ত্রী (বহুদেবতার)

বিষ্ণু-গায়ত্রী - ত্রৈলাক্য মোহনায় বিদ্মহে কামদেবায় ধীমহিতন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ।।
নারায়ণ-গায়ত্রী - নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহিতন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ।।
নৃসিংহ-গায়ত্রী - বজ্রনখায় বিদ্মহে তীক্ষ্ণদংষ্ট্রায় ধীমহিতন্নো নরসিংহ প্রচোদয়াৎ।।
হয়গ্রীব-গায়ত্রী - বাগীশ্বরায় বিদ্মহে হয়গ্রীবায় ধীমহিতন্নো হংসঃ প্রচোদয়াৎ।।
গোপাল-গায়ত্রী - কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি। তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ।।
রাম-গায়ত্রী - দশরথায় বিদ্মহে সীতাবল্লভায় ধীমহি। তন্নো রামঃ প্রচোদয়াৎ।।
শিব-গায়ত্রী - তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি। তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।
গণেশ-গায়ত্রী - তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি। তন্নো দন্তী প্রচোদয়াৎ।।
দক্ষিণামুর্ত্তি-গায়ত্রী - দক্ষিণামূর্ত্তয়ে বিদ্মহে ধ্যানস্থায় ধীমহি। তন্নো ধীশঃ প্রচোদয়াৎ।।
সূর্য্য-গায়ত্রী - আদিত্যায় বিদ্মহে মার্ত্তণ্ডায় ধীমহি। তন্নো সূর্য্যঃ প্রচোদয়াৎ।।
কাম-গায়ত্রী - কামদেবায় বিদ্মহে পুস্পবাণায় ধীমহি। তন্নোহনঙ্গঃ প্রচোদয়াৎ।।
শক্তি-গায়ত্রী - সর্ব্বসম্মোহিন্যৈ বিদ্মহে বিশ্বজনন্যৈ ধীমহিতন্নো শক্তিঃ প্রচোদয়াৎ।।
ত্বরিতা-গায়ত্রী - ত্বরিতায়ৈ বিদ্মহে মহানিত্যায়ৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
বালাভৈরবী-গায়ত্রী - ঐং বাগীশ্বর্য্যৈ বিদ্মহে ক্লীং কামেশ্বর্য্যৈ ধীমহি। সৌস্তন্নঃ ক্লিন্নে প্রচোদয়াৎ।।
ভৈরব-গায়ত্রী - ত্রিপুরায়ৈ বিদ্মহে ভৈরব্যৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
দূর্গা-গায়ত্রী - মহাদেব্যৈ বিদ্মহে দূর্গায়ৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
লক্ষ্মী-গায়ত্রী - মহালক্ষ্ম্যৈ বিদ্মহে মহাশ্রিয়ৈ ধীমহি। তন্নোঃ শ্রীঃ প্রচোদয়াৎ।।
সরস্বতী-গায়ত্রী - বাগ্‌দেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
ভুবনেশ্বরী-গায়ত্রী - নারায়ণ্যৈ বিদ্মহে ভুবনেশ্বর্যৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
অন্নপূর্ণা-গায়ত্রী - ভগবত্যৈ বিদ্মহে মাহেশ্বর্য্যৈ ধীমহি। তন্নোহন্নপূর্ণে প্রচোদয়াৎ।। 
মহিষমর্দ্দিনী-গায়ত্রী - মহিষমর্দ্দিন্যৈ বিদ্মহে দূর্গায়ৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
ছিন্নমস্তা-গায়ত্রী - বিরোচিন্যৈ বিদ্মহে ছিনমস্তায়ৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
কালী-গায়ত্রী - কালিকায়ৈ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি। তন্নো ঘোরে প্রচোদয়াৎ।।
তারা-গায়ত্রী - তারায়ৈ বিদ্মহে মহোগ্রাহ্যৈ ধীমহি। তন্নো দেবী প্রচোদয়াৎ।।
গরুড়-গায়ত্রী - গরুড়ায় বিদ্মহে সুপর্ণায় ধীমহি। তন্নো গরুড়ঃ প্রচোদয়াৎ।।

5 আসন

আসন



পদ্মাসনং স্বস্তিকাখ্যং ভদ্রং বজ্রাসনস্তথা।
বীরাসনমিতি প্রোক্তং ক্রমাদাসনপঞ্চকম্‌।।
পদ্মাসন, স্বস্তিকাসন, ভদ্রাসন, বজ্রাসন ও বীরাসন - সাধারণতঃ এই পঞ্চ আসন পূজাদি কার্য্যে ব্যবহৃত হয়।
ঊর্ব্বোরুপরি বিন্যস্য সম্যক্‌ পাদতলে উভে।
অঙ্গুষ্ঠৌ চ নিবধ্নীয়াদ্ধস্তাভ্যাং ব্যুত্তক্রমাত্তথা।
পদ্মাসনমিদং প্রোক্তং যোগিনাং হৃদয়ঙ্গমম্‌।।
দক্ষিণ উরুর উপরি বামপায়ের তল এবং বাম উরুতে দক্ষিণ পায়ের তল বিন্যস্ত করিয়া দক্ষিণ হাতের দ্বারা বাম পায়ের অঙ্গুষ্ঠ ও বামহাতের দ্বারা দক্ষিণ পায়ের অঙ্গুষ্ঠ ধরিয়া উপবেশন করিলে পদ্মাসন হয়।
জানুর্ব্বোরন্তরে সম্যক্‌ কৃত্বা পাদতলে উভে।
ঋজুকায়ো বিশেদ্‌যোগী স্বস্তিকং তৎ প্রচক্ষ্যতে।।
দক্ষিণ জানু ও উরুর মধ্যে বামপদের তল এবং উরু ও জানুর মধ্যে দক্ষিণ পায়ের তল প্রবিষ্ট করিয়া সরলভাবে বসিলে স্বস্তিকাসন হয়।
সীবন্যাঃ পার্শ্বয়োর্ন্যস্যেদ গুল্‌ফযুগ্মং সুনিশ্চলম্‌। বৃষনাধঃ পাদপার্ষ্ণিং পাণিভ্যাং পরিবন্ধয়েৎ। ভদ্রাসনং সমুদ্দিষ্টং যোগিভিঃ পরিকল্পিতম্‌।।
সীবনীর (লিঙ্গাগ্র হইতে গুহ্যদেশের অগ্রভাগ পর্য্যন্ত) উভয়পার্শ্বে গুল্‌ফদ্বয় বিন্যস্ত করিয়া কোষের অধোভাগে গুল্‌ফের অধোদেশ উভয় হস্তদ্বারা বন্ধন করিবে। ইহাকে ভদ্রাসন বলে।
ঊর্ব্বোঃ পাদৌ ক্রমান্নস্যেৎ কৃত্বা প্রত্যঙ্মুখাঙ্গুলী।
করৌ নিদধ্যাদাখ্যাতং বরজাসনমনুত্তমম্‌।।
ঊরুদ্বয়ের উপরি পাদদ্বয় বিন্যস্ত করতঃ তদুপরি অধোভাগে দুইখানি হাত রাখিবে, এইরূপ করাকে বজ্রাসন বলে।
একং পাদমধঃ কৃত্বা বিন্যস্যোরৌ তথেতরম্‌।
ঋজুকায়ো বিশন্মন্ত্রী বীরাসমমিতীরিতম।।
এক পা মাটিতে অধোমুখে রাখিয়া অপর পা অন্য উরুর উপরি রাখিবে পরে সরলভাবে উপবেশন করিবে। ইহাকেই বীরাসন বলে। 

পঞ্চাঙ্গ-শুদ্ধি

আত্ম-স্থান মন্ত্র দ্রব্য-দেব-শুদ্ধিস্তু পঞ্চমী।
যাবন্ন কুরুতে দেবি তস্য দেবার্চ্চং কুতঃ।।
পঞ্চাঙ্গশুদ্ধি ব্যতিরেকে পূজায় অধিকার জন্মে না। সুতরাং পঞ্চাঙ্গশুদ্ধি না করিয়া পূজা করিলে সে পূজা নিস্ফল হয়। আত্মশুদ্ধি, স্থানশুদ্ধি, মন্ত্রশুদ্ধি, দেবশুদ্ধি ও দ্রব্যশুদ্ধি এই পঞ্চাঙ্গ শুদ্ধি।
সুস্নাতৈর্ভূতশুধ্যা চ প্রাণায়ামাদিভিস্তথা।
ষড়ঙ্গাদ্যখিলন্যাসৈরাত্মশুদ্ধিরুদীরিতা।।
তীর্থাদি বিশুদ্ধজলে স্নান করিয়া ভূতশুদ্ধি, প্রাণায়াম ও ষড়ঙ্গন্যাসাদি করিলে আত্মশুদ্ধি হয়।
সম্মার্জ্জনানুলেপাদ্যৈর্দ্দর্পর্ণোদরবৎ শুভম্‌। বিতানধূপ-দীপাদি-পুস্পমাল্যাদি শোভিতম্‌। পঞ্চবর্ণরজোভিশ্চ স্থানণ্ডদ্ধিরিতীরিতা।।
যে স্থানে পূজাদি কার্য্য হইবে, সেই স্থান মার্জ্জন ও লেপনাদি দ্বারা দর্পণোদরের ন্যায় পরিস্কার করিয়া, চন্দ্রাতপ, ধূপ, দীপ ও পুস্পমাল্যাদি দ্বারা সুশোভিত করিলে এবং পঞ্চবর্ণচুর্ণদ্বারা স্থান বিচিত্র করিয়া স্থানশুদ্ধি করিবে।
গ্রথিত্বা মাতৃকাবর্ণৈর্মূল মন্ত্রাক্ষরাণি চ।
ক্রমোৎক্রমাদ্দিরাবৃত্ত্যা মন্ত্রশুদ্ধিরিতীরিতা।।
মাতৃকাবর্ণদ্বারা অনুলোম বিলোমানুক্রমে মন্ত্রবর্ণ পুটিত করিয়া দুইবার পাঠ করিবে। এইরূপ করিলে মন্ত্রশুদ্ধি হয়।
পূজাদ্রব্যাণি সম্প্রোক্ষ্য মূলাস্ত্রৈশ্চ বিধানতঃ।
দর্শয়েদ্ধেনুমুদ্রাদীন্‌ দ্রব্যশুদ্ধিঃ প্রকীর্ত্তিতা।।
পূজার দ্রব্যসমুদয় কুশার অগ্রভাগদ্বারা মূলমন্ত্র ফট্‌ এই মন্ত্রদ্বারা প্রোক্ষণ করতঃ ধেনুমুদ্রাদি প্রদর্শন করিলে দ্রব্যশুদ্ধি হইয়া থাকে।
পীঠে দেবীং প্রতিষ্ঠাপ্য সকলীকৃত্য মন্ত্রবিৎ। মূলমন্ত্রেণ মালাদীন্‌ ধূপাদী-নুদকেন চ।। ত্রিবারং প্রোক্ষয়েদ্‌ বিদ্বান্‌ দেবশুদ্ধিরিতীরিতা।
মন্ত্রজ্ঞ সাধক আসনে দেবীকে প্রতিষ্ঠা করিয়া সকিলীকরণমূদ্রায় সকলীকরণ করিবে এবং মূলমন্ত্রে মাল্য ও ধূপদীপাদি তিনবার প্রোক্ষণ করিলে দেবশুদ্ধি হয়।
শিবাগারে ঝল্পকঞ্চ সূর্য্যাগারে চ শঙ্খকম্‌। দূর্গাগারে বংশীবাদ্যং মধুরীঞ্চ ন বাদয়েৎ।। বিরিঞ্চেস্তু গৃহে ঢক্বাং ঘণ্টাং লক্ষ্মীগৃহে ত্যজেৎ। সর্ববাদ্যময়ীং ঘণ্টাং বাদ্যাভাবে প্রবাদয়েৎ।।
শিবমন্দিরে করতাল, সূর্য্যগৃহে শঙ্খ, দূর্গামণ্ডপে বংশী ও মাধুরী, ব্রহ্মাগারে ঢাক ও লক্ষ্মীগৃহে ঘণ্টা বাজাইবে না। ঘণ্টা সর্ব্ববাদ্যময়ী, অন্য বাদ্যের অভাবে কেবল ঘণ্টা বাজাইয়াই পূজাদি হইতে পারে। 
 

নিষিদ্ধ পুষ্প



নাক্ষতৈরর্চ্চ্যেয়েদ্বিষ্ণুং ন তুলস্যা বিনায়কম্‌। ন দূর্ব্বয়া ষজেদ্দূর্গাং বিল্বপত্রৈ র্দ্দিবাকরম্‌। উন্মত্তমর্কপুষ্পঞ্চ বিষ্ণোর্বর্জ্জ্যং সদা বুধৈঃ।। ইতি ষামলঃ।
কেবল অক্ষতদ্বারা বিষ্ণুর, তুলসীর দ্বারা গণেশের, দূর্ব্বাদ্বারা দূর্গার এবং বিল্বপত্রদ্বারা সূর্য্যের পূজা করিবে না। বিষ্ণুপূজাতে আকন্দপুস্প ও ধুস্তুর পুস্প দিবে না। কিন্তু প্রমাণান্তরে দূর্গাপূজায় দূর্ব্বার বিশেষ বিধি থাকায়, শ্বেত দূর্বা ও দূর্বাকে পুস্পস্থলবর্ত্তী করিয়া পূজা করিবে না; নতুবা দূর্ব্বাদ্বারা দূর্গাপূজা করিবে। যথা -
বিনা হি দূর্ব্বয়া দেবী পূজা-নান্তীহ কর্হিতিৎ।
তস্মাদ্দূর্ব্বা গ্রহীতব্যা সর্ব্বপুস্পময়ী শিবে।। ইতি মৎস্যসূক্তম্‌। 


দূর্ব্বা বিনা কখনও দূর্গাপূজা করিবে না। যেহেতু দূর্ব্বা সর্ব্বপুস্পময়ী সেই জন্য যত্নপূর্ব্বক দেবীপূজায় দূর্বাগ্রহণ করিবে।
ন রক্তচন্দনং জাতু গৃহ্বীয়াদ্রক্তপুস্পকম্‌।
বিল্বপত্রৈস্তৎপ্রসূনৈর্নার্চ্চয়েদ্দেবকীসূতম্‌।।
কদাচ রক্তচন্দন, রক্তপুস্প, বিল্বপুস্প ও বিল্বপত্রদ্বারা দেবকীনন্দন বিষ্ণুর অর্চ্চনা করিবে না।
শিবে কুন্দং মদন্তীষ্ণ যুথীং বন্দুককেতকে। রক্তাং জবাং ত্রিসন্ধ্যে দ্বে মালতীং কেতকীস্তথা। শেফালিং কুমুদং রক্তং হয়ারিঞ্চ বিবর্জ্জয়েৎ। তন্ত্রাস্তরম্‌।
কুন্দ, নবমল্লিকা, যুথী, বন্দুক, কেতকী, রক্তজবা, সন্ধ্যা মালতী, কুঙ্কুম, শেফালি, কুমুদ্‌ ও রক্তকরবীর দ্বারা শিবপূজা করিবে না।
তিষ্ঠোদ্দিনদ্বয়ং শুদ্ধং পদ্মমামলকং তথা। তুলসী সর্ব্বদা শুদ্ধা তথাবিল্বদলানি চ।
পদ্ম ও আমলকীপত্র দুই দিন পর্য্যন্ত বিশুদ্ধ থাকে, কিন্তু তুলসী ও বিল্বপত্র বাসি হয় না, সর্ব্বকালেই বিশুদ্ধ থাকে।
ঝিণ্টিপুস্পেণ পীতেন শ্বেতেন তগরেণ চ। শ্বেতোদ্রেণ চ পুস্পেণ বর্জ্জয়েৎ পূজনং সদা।। তুলস্যৌ দ্বে চ মন্দারকহ্লারাজ-তমালজৈঃ। নার্চ্চয়েত্তু মহাদেবীং কুশকাশোদ্ভবেন চ।
পীতঝিণ্টি, শ্বেতঝিণ্টি, টগর, শ্বেতজবা, দ্বিবিধ তুলসী, মন্দার কুসুম, কহ্লারপুস্প, তমালপুস্প, কুশ ও কাশপুস্প দ্বারা দেবীর অর্চ্চনা করিবে না। 

দিগ্বিধি



প্রাগাননো ধনদদিগ্বদনোহথ বাপি । - সারসমুচ্চয়ে।
রাত্রাবুদঙ্মুখঃ কুর্য্যাদ্‌ দেবকার্য্যং সদৈব হি।
শিবার্চনং তথাপ্যেবং শুচিঃ কুর্য্যাদুদঙ্মুখঃ।। - ইতি স্মৃতিঃ।।
পূর্ব্বমুখ বা উত্তরমুখ হইয়া দেবপূজা করিবে। কিন্তু রাত্রিকালে ও শিব অর্চ্চনা কেবল উত্তরমুখ হইয়াই করিতে হয়।
রাত্রিতে দেবকার্য্য করিতে হইলে উত্তরমুখ হইয়া করিবে। শিব পূজা দিবা ও রাত্রি উভয় সময়েই উত্তরমুখ হইয়া করিবে।
একত্রে বিগ্রহদ্বয় পূজা নিষেধ
লিঙ্গদ্বয়ং তথা নার্চ্চ্যং গণেশদ্বয়মেব চ। শক্তিদ্বয়ং তথা সূর্য্যদ্বয়ংমেকত্র নার্চ্চয়েৎ।। দ্বে চক্রে দ্বারকায়ন্তু শালগ্রাম-শলাদ্বয়ম্‌। এতেষামর্চ্চনান্নিত্য- মুদ্বেগং প্রাপ্নুয়াদ্‌গৃহী। মন্ত্রতন্ত্রপ্রকাশঃ।
এক সঙ্গে দুই শিব, দুই গণেশ, দুই শক্তি, সূর্য্য ও শালগ্রাম পূজা করিবে না। এক সময়ে ঐরূপ যুক্ত পূজা করিলে গৃহী উদ্বেগ প্রাপ্ত হয়।